অভিমান
বিশ্বজিৎ মন্ডল ,
কলকাতা
এমন একজন থাকুক
আমায় একটুখানি বুঝুক
হাজার ভিড়ে হারিয়ে গেলে
ব্যাকুল হয়ে খুঁজুক।
এমন একজন থাকুক
একটু ভালবাসুক
অভিমানে সরে গেলে
বুকে আগলে রাখুক ।
এমন একজন থাকুক
একটু আদর করুক
ক্লান্তি ভ'রে ফিরলে পরে
জড়িয়ে ধরে রাখুক ।
এমন একজন থাকুক
একটু ভরসা রাখুক
ভরসা নিয়েই দু'জনার
জীবন আনন্দে কাটুক ৷৷