অবসর
রঘুনাথ বায়েন,
সোনারপুর, কোলকাতা
কর্মজীবনের শেষ দিন
তাই কি আকাশ মুখ ভার করে আছে।
আকাশ ঢেকেছে ঘন কালো মেঘে
সুর্যিমামা কোথায় চলে গেছে।।
স্টেশনে দাঁড়িয়ে আছি
ট্রেন ধরিবার তরে।
চারিদিকে ব্যস্ত জনগণ
কোলাহল কলরব করে।।
বিদায় বেলা বলে কি
ট্রেন ও আসছে ধীরে ধীরে।
ঠেলাঠেলি করে আমি উঠলাম
একেবারে ট্রেনের ভিতরে।।
যথাসময়ে স্কুলে পৌঁছে দেখি
প্রাক্তন ছাত্র ছাত্রীতে গেছে ভরে।
কেউবা রানিং, কেউবা সদ্য সমাপ্ত,
কেউবা বিবাহিত, কেউবা জননী,
কেউবা চাকরি করে।।
জল ভরা চোখে
আমার সম্মুখে দাঁড়িয়ে।
একে একে সবে সন্তান স্নেহে
বক্ষে ধরিনু জড়িয়ে।।
সকল ছাত্রছাত্রীর দেওয়া উপহারে
ঘর গেলো ভরে।
আমিও দিলাম সবাইকে
স্মৃতি রাখিবার তরে।।
শুনেছিলাম শিক্ষকরা নাকি
সমাজের মেরুদন্ড।
এখন দেখছি সত্যি তাই
শিক্ষা ছাড়া সমাজ হবে লন্ডভন্ড।।
সার্থক হলো শিক্ষকতার জীবন
ছাত্রছাত্রীদের ভালোবাসায়।
জন্মান্তরে ও থাকবো আমি
শিক্ষক হওয়ার আশায়।।