আমার জন্মদিন
রাকা নাথ,
কলকাতা
আমি জুন থেকে জুলাই এর মধ্যে পরিকল্পনা করছিলাম যে অক্টোবর মাসের ২১
তারিখে সুস্মিতা ও সুমিতাকে আসতে বলবো। কারণ ঐদিন আমার জন্মদিন। মাঝখানে
আমি মামা বাড়িতে গেলাম, দুই তিন দিনের জন্য। সেখানে আমার বড়ো মামার
মেয়ে ঝিলিক দিদি বললো যে, 'আমি তোর জন্মদিন অর্থাৎ পুজার সময় আসবো।
'ভালো কথা। আমি বাড়ি এলাম। বড়ো মামা আমায় বাড়িতে দিয়ে গেলেন।
আমি বাড়ি এসে ঝিলিক দিদি পুজোর সময় আমাদের বাড়িতে আসবে এই খবরটা মাকে
বলতে, মা বললেন, " কী ব্যাপার? ঝিলিক মাঝে কোনো যোগাযোগ রাখেনি, এবার
হঠাৎ....? " আমি তখন মাকে বললাম, " মা ,আমি কী জানি? ঝিলিক দিদি তার মত
কেনো পাল্টালো?"
২১ শে অক্টোবর
২১ অক্টোবর শনিবার এলো ঐদিন ঝিলিক দিদি আমাদের বাড়িতে ১১.৩০ এর মধ্যে
ঢুকলো। কয়েক ঘন্টা পরে সুস্মিতা ও সুমিতা এলো। ঐদিন হৈচৈ করে কেক কাটা
হলো। ঐদিন আমাদের খাদ্য তালিকায় বিরিয়ানি, পায়েস, রসগোল্লা, চাটনি ও
লেডিকেনি ছিলো।
ঐদিন বিকেলের দিকে আমি আর ঝিলিক দিদি ঠাকুর দেখে আসার সময় এক অভূতপূর্ব
ঘটনা ঘটলো। সেখানে তখন সন্ধ্যা আরতি হচ্ছিলো। সেখানকার এক প্যান্ডেলের
পুরোহিত ধূপকাঠির বান্ডিল আমাদেরকে দিতে গিয়ে অন্য লোকের হাতে দিলো। ঐ
লোকটি যখন আমাদের হাতে ধূপকাঠিটি দিলো, তখন আমরা দুজনে আরতি শুরু করতে
গিয়ে ঐ ধূপকাঠির আগুন থেকে দাউদাউ করে আগুন জ্বলে উঠল।
এখানকার সবাই বলছে, 'এরকম ঘটনা খুবই
কম ঘটে! 'আমরা চলে আসছিলাম, তখন পুরোহিত মশাই আমাদের কে ডেকে বললেন, "মা
তোমরা সত্যি পুণ্যার্থী। তাই তোমাদের সাথে এমন ঘটলো। "