আশা

স্বর্ণেন্দু সাহু,

নতুন দিল্লি

হারানো সেদিন সোনালী যেদিন
পড়ে আছে শুধু লেশ,
রোদেলা সকাল তপ্ত বিকাল
স্মৃতি আজ সব শেষ ।।

মনে পড়ে কত ছিল কথা যত
জীবন জোয়ারে বেশ,
আজ ভাটার টানে জীবনের গানে
স্মৃতিপটে নিঃশেষ ।।

থাক আয়োজন কিবা প্রযোজন
নেই রজনীর বাকি,
ওই শোনা যায় শুধু ডাকে আয়
সাদা চাদরে মুখ ঢাকি ।।

যদি কর্মের ফলে ফিরি অন্যের কোলে
সেই আশাতেই থাকি,
লোকে না-না বলে তুমি তাই বলে,
চিনতে করোনা ফাঁকি।।