অসুর দলনী দুর্গা
ঝরনা সরদার,
গড়িয়া
অসুর দলনী তুমি দেবী দুর্গা নামে
পরিচিত হয়ে আছো এই ধরা ধামে।
মহিষাসুরের অত্যাচারে স্বর্গ হতে দেবগণ হল বিতাড়িত
নিজেদের রক্ষা হেতু দেবতা তোমার কাছে হলো প্রণত।
অসুর বিনাশ তরে আবির্ভুতা হইয়া
দশ হাতে দশ অস্ত্র তুমি নিলে তুলিয়া।
আনিলে শান্তি সর্গধামে অসুর নিধনে
সেই রূপে আবির্ভূতা হও মাগো এই মরতভুবনে।
অত্যাচারী নর-রূপী অসুরের তরে
নারীর লাজ ধর্ম নষ্ট মর্তের ঘরে ঘরে।
নর রূপী অসুরের অত্যাচারে নারী
জর্জরিত হয়ে আছে সহিতে না পারি।
ওদের জন্য নারী জাতির আজ নেই কোন সম্মান।
দুর্বলের বল হয়ে সুম্মুখ সমরে মা গো হও দন্ডায়মান।
দানব রূপী অসুরের নিধনের তরে
দশ হাতে দশ অস্ত্র লও তুমি ভরে।
মানুষ রূপী অসুরের নিধন করিয়া
নারী জাতির সম্মান মা গো দাও ফিরাইয়া।।