অতীতের বিষাদ
কাজল মৈত্র,
রানাঘাট
ভূলুন্ঠিত হয়ে পড়েছে সমাজ
শান্তি নাই শান্তি নাই মস্তিষ্ক জীবীর বিলাস
রক্তে মিশে আছে প্রশান্তির আহ্বান
শুধু কিছু মোহ কিছু অর্থের গান
রাজপথে পড়ে আছে অস্থির প্রতিবাদ
পাঁজর জুড়ে নামে অতীতের বিষাদ ।