আত্মবিলাপ

ঝর্ণা সরদার,

গড়িয়া, কলকাতা

চুপটি করে ঘরের কোণে
বসে আছি উদাস মনে
ছোট্টবেলার স্মৃতি গুলো
পড়ছে মনে একে একে।
স্মৃতির ভেলায় ভেসে ভেসে
মন চলে যায় অচিন দেশে
মনে পড়ে বাবা মায়ের--
অপার স্নেহ ছায়া।
ভাইবোনে তে স্কুলে যাওয়া
তারি সাথে খুনসুটি
আর ঝগড়া করা।
শৈশবের সে দিনগুলি আর
ফিরিবে না কভু হায়।
স্মৃতিগুলো শুধু
স্মৃতি ই হয়ে --
মনেই গেঁথে রয়ে যায়।।