বাঁধাকপির রোল
সুমনা মুখার্জী,
কলকাতা
বাঁধাকপি খেতে আমরা বেশ ভালোবাসি আর বাঁধাকপির স্বাদ ও খুব ভালো লাগে
কিন্তু সব সময় একঘেয়ে তরকারি খেতে কি ভালো লাগে চলুন আজকে বানিয়ে ফেলি
বাঁধাকপির রোল খুবই সুস্বাদু একটি রেসিপি আশাকরি আপনাদের সবার খুব ভালো
লাগবে।
উপকরণ-
১ টি বাঁধাকপির পাতা ছাড়ানো আটখানা,
২ কাপ সেদ্ধ আলু,
১/২ কাপ পেঁয়াজ কুচি,
২টো লঙ্কা কুচি,
১/৪ চা চামচ লঙ্কা গুঁড়ো,
১ টেবিল চামচ চালের গুঁড়ো,
২ টেবিল চামচ বেসন,
১/৪ চা চামচ হলুদ গুঁড়ো,
১ চা চামচ নুন,
১/২ চা চামচ আদা রসুন বাটা।
রান্নার নির্দেশ সমূহ
ধাপ ১- প্রথমে একটি পাত্রে নুন দিয়ে জল গরম করে বাঁধাকপি এক একটি পাতাকে
১০ সেকেন্ডের মতন ভিজিয়ে তুলে নিতে হবে।
ধাপ ২- এবার সেদ্ধ আলু টা নুন পেঁয়াজ আদা রসুন কুচি কাঁচা লঙ্কা সব
দিয়ে ভাল করে মেখে নিতে হবে।
ধাপ ৩- এবার আলু সেদ্ধ অল্প করে বাঁধাকপির পাতার মধ্যে দিয়ে একটা রোল এর
আকার দিতে হবে (ভালো করে মুরে নেবেন)।
ধাপ ৪- এবার একটি পাত্রে বেসন, চালের গুঁড়ো, নুন, হলুদ, লঙ্কাগুঁড়ো সব
দিয়ে অল্প জল দিয়ে একটা মিশ্রণ তৈরি করতে হবে।
ধাপ ৫- বাঁধাকপির রোল গুলোকে এবার এই মিশ্রণের মধ্যে এপিট ওপিট করে দিয়ে
একটি কড়াইয়ে তেল গরম করে রোল গুলোকে ভেজে নিতে হবে।
ধাপ ৬- এবারে সস দিয়ে পরিবেশন করুন গরম গরম বাঁধাকপির রোল।
"বানিয়ে কিন্তু অবশ্যই খেয়ে জানাবেন কেমন লাগলো"