বালুচরী

পৃথা দাস,

নিউ-দিল্লি

একা একলা আকাশে
নিঃস্ব হয়ে পূর্ণিমা সেদিন
দান করেছিল বন জ্যোৎস্না
রাত মোহনায় রাজহংসী
সাদা বালিচর, কুয়াশা জাল
তীর ছুঁয়ে যাওয়া প্রেমিক ঢেউ
আশ্লেষে চুমু দিয়েছিল কবে
কথা দিয়েও
আর ফিরে আসেনি।
পনেরো দিনের অমা কোহরা
ছিনিয়ে নিল ঢেউ
ফসফরাসের আলো ছায়া
জোনাকি রোজনামচায়
ভুলে যাওয়া সেই পথে আবার
পায়ের ছাপে মেপে নেয় সমর্পণ
কেউ কেউ কথা রাখে ,
জ্যোৎস্নাময় শরীরে আবার
ডানা মেলে বনমরালী।