শারদীয়া
বাসবদত্তা গুড়িয়া,
নিউ-দিল্লি
কোথায় গো মা দুগ্গা ঠাকুর
কবে তুমি আসবে?
আর কতদিন মর্ত্য ভুলে
কৈলাশে থাকবে?
বর্ষা বুঝি ফুরলো এবার
শরৎ এলো বলে
নীল আকাশে মেঘের ভেলা
সাদা কাশফুল দোলে।
ছেলে মেয়ে সঙ্গে করে
এসো তুমি মা গো
অসুর বিনাশ করতে হবে
জাগো তুমি জিগো।
শরৎশশী উমা আমার
পার্বতী শৈলজা
ত্রিনয়নী কাত্যায়নী
তুমি শিবজায়া।
খুঁটি পূজা শেষ হলো মা
ম্যারাপ বাঁধা ও সারা
মূর্তি এলো ঢাক বাজিয়ে
মুখর গোটা পাড়া।
ষষ্ঠী সপ্তমী অষ্টমী
নবমী দশমী সেরে
জমালে পাড়ি নিজের ঘরে
আবার এসো মা ফিরে।