শীতের দিনে

বাসবদত্তা গুড়িয়া,

নিউ-দিল্লি

হিম কুয়াশায়
ঢাকলো আকাশ
পুষ্পে শোভিতা গাছ
ঠান্ডার দিন
এসে গেছে ওই
বলল আমায় বাতাস।

সকালবেলা
বাচ্চারা সব
যাচ্ছে স্কুলে কেঁপে কেঁপে
কেউবা আবার
সকালবেলায়
বসে বসে আগুন তাপে।