বসন্ত
ঝর্ণা সরদার,
নিউ-দিল্লি
কোকিল শোনো গাইছে কুহু
বাতাস বইছে ধীরে ।
বসন্ত আজ হাসছে দেখো
সব হৃদয়ের তীরে ।
পাতায় ফুলে ফুটছে আলো
উড়ছে ধুলোবালি ।
গুনগুনিয়ে উঠছে গেয়ে
ফুল বাগানের মালী ।
কবির মন পাগল পারা
মিলন পিয়াসী আত্মহারা ।
যেখানে দেখি সেখানে যেন
প্রণয় গন্ধ ঢালা ।
দিবানিশি যেন মন বিথিকায়
আজ ফাগুনের দোলা।।