বসন্তোৎসব

জয়তী ব্যানার্জী মুখার্জী,

কলকাতা

হাল্কা শীতের পরশ যখন
যায় মোদের ছেড়ে,
তখনই আসে বসন্ত ঋতু
মোদের জীবন জুড়ে।
নিয়ে আসে রঙের পসার
আনন্দে ভরে মন,
নতুন সাজে সেজে ধরা
লাগে যে নূতন।
ধরিত্রী হয় চির সবুজ
চির রঙিন বেশে,
এক পলকে নিয়ে যায়
সব পেয়েছির দেশে।
মনের কোণে কেউ এসে কয়
আসছে যে সেই ক্ষণ,
যে ক্ষণে আবীর মেখে
সোহাগে ভরে মন।
ফুটে ওঠে চারিদিকে
শিমুল আর পলাশ,
অন্তরে জাগায় তারা
ভালবাসার আশ।
এসব দেখে সহজেই মোরা
ভুলি জীবনের ব্যাথা,
সহজেই বলা হয়ে যায়
না বলা কত কথা।
ফাগুনের আহ্বানে শুনি
কোকিলের কুহু রব,
আমাদের সবার প্রিয় -
সে যে বসন্ত উৎসব।।