মা
ঝর্ণা সরদার,
গড়িয়া, কলকাতা
মাগো তুমি কোথায় গেলে _
কোন পরবাসে?
তোমার তরে জীবন মোদের _
চোখের জলে ভাসে।
তোমায় মাগো পেয়েছিলাম _
অনেক পুন্য ফলে।
""মা"" রূপেতে তোমায় যেন _
পাই জন্ম জন্মান্তরে।
তোমার স্মৃতি বুকে নিয়ে _
আজও বেঁচে আছি।
সে সব স্মৃতি নিয়ে _
মোরা থাকব কাছা কাছি।
তুমি ছিলে মোদের কাছে _
সর্বং স্বহা"মা"।
তোমার তুল্য পৃথিবীতে _
কাউকে দেখিনা।
কোথায় গেলে পাবো _
মাগো তোমার মত '"মা""?
সেই কথাটি বারে বারে _
দিচ্ছে যাতনা।
বটবৃক্ষ
ঝর্ণা সরদার,
গড়িয়া, কলকাতা
পথের ধারে মাথা তুলে
দাঁড়িয়ে তুমি কে?
দেখে যেন মনে হয় --
চিনি তোমারে।
তুমিই তো সেই "বটবৃক্ষ"
তুমি হৃদয় বান।
ছায়া দিয়ে বায়ু দিয়ে
বাঁচয়েছ প্রাণ।
কত শ্রান্ত ক্লান্ত পথিক --
তোমার তলে বসে --
সুখ দুঃখের কাহিনী নিয়ে
কল্পনা জাল বোনে।
সন্ধ্যা বেলা পুরনারী গণ-
ঘরে ঘরে দেয় বাতি --
সেই শুভ ক্ষণে প্রৌঢ় রা সব --
লন্ঠন করি সাথি --
ধীরে ধীরে আসি
জড়ো হত তারা --
তোমারই এ বেদী মূলে।
কত শাস্ত্র কত আলোচনা
চলত য়ে মুখে মুখে।
সাক্ষী তাহার রহিলে তুমি
হয়ে নির্বাক শ্রোতা।
তুমিই মোদের জীবন দাতা
তুমিই পরিত্রাতা।