ভালো থেকো
ঝুম্পা মণ্ডল,
ডায়মন্ড হারবার
মনের যত কষ্ট গুলো তোমার...
দাও তো দেখি ছুঁড়ে,
আগুনের এক ছোঁয়াতে দুঃখগুলো...
যাক দেখি সব পুড়ে!
যত্তসব দুঃখী দুঃখী ছাইগুলোকে...
ফুঁ দিয়ে এক ফাঁকে,
ভালোলাগার খুশিগুলো দেখো...
তোমায় হাতছানি দিয়ে ডাকে।
অগোছালো বেহিসাবী মনখারাপিয়া...
যাক দেখি সব উড়ে।
দেখো তখন এলোমেলো খুশির ছোঁয়া...
কেমন তোমার সমস্ত মন জুড়ে।