ভুল করে
কাজল মৈত্র,
রানাঘাট
একদিন ভুল করে হেরে যেও
পড়ে থাকবে অনন্ত বিহীন পথ
বারবার দেশান্তরি হয়ো বিষুব রেখা বরাবর
মুছে যাবে পরিচিত ছবি
প্রান্তরের কুয়াশা
আর হেমন্তের ধান ভাঙ্গা রাত
প্রত্যাশার ভুলে মগজের রক্ত ছোটে
ভুল করে বেজে ওঠে
হৃদয়ের দুয়ারে কড়া নাড়ার শব্দ ।