ভোরের রবি

ঝরনা সরদার,

গড়িয়া, কলকাতা

ভোরের বেলা পুব আকাশে
সূয্যি মামা ওঠেন হেসে
তারি মাঝে মেঘের সারি
চলছে ভেসে ভেসে।

সূর্যি মামা সূর্যি মামা
কোথায় তুমি থাকো ?
সাঁঝ বেলাতে আর তো মোরা
তোমায় দেখি নাকো!

সারা রাতের শিশির ভেজা
সিক্ত ধরণী
ভোরবেলাতে পাই যে তোমার
মধুর পদধ্বনি।

পুনর্জীবন পায়ে যে ধরা
তোমার পরশে
ফুলগুলি সব পাপড়ি মেলে
মনের হরষে।

ক্রমেই যত উর্ধ্বে ওঠো
হয়ে যাও তুমি রুদ্র
মহিমা তোমার কে বুঝতে পারে
আমরা যে অতি ক্ষুদ্র। ।