বিপদ সংকেত

বাসবদত্তা গুড়িয়া, অষ্টম শ্রেণী,

নিউ-দিল্লি

যেদিকে যায় দুচোখ মোর ইট পাথরে ভরা,
ইয় বড় বড় বিল্ডিং সব কংক্রিটে মাটি মোড়া।

গাছপালা বড় পাই না দেখতে দম বন্ধ হয়ে আসে
হুশ হাস ছোটে মোটরগাড়ি পলিউশন চারিপাশে।

মানুষ কেবলই বাড়ি বানায় গাছপালা কেন লাগায় না
এক এক ঘরে দু চারটে গাড়ি দরকার কিসের বুঝিনা!

অক্সিজেনের কমছে লেবেল জলস্তর ও যাচ্ছে নেমে
গাছ লাগানো খুবই জরুরী নইলে জীবন যাবে থেমে।।