বর্ষা বেলায়
বাসবদত্তা গুড়িয়া, অষ্টম শ্রেণী,
নিউ-দিল্লি
আকাশ জুড়ে মেঘ করেছে
দিনে হলো আজ সন্ধ্যে
বর্ষায় মন ভরে গেল
সোঁদা মাটির গন্ধে।
গাছপালা সব দুলছে হাওয়ায়
গুর গুর গুর ডাকছে মেঘ
কড় কড় কড় হাঁকছে বাজ
ঘ্যাঙর ঘ্যাঙ বলছে ভেক।
ঝমঝমিয়ে বৃষ্টি হবে
বাচ্চারা সব নাচছে তাই
বল খেলবে আজ রবিবার
স্কুলে যাওয়ার তাড়া নাই।
মা ব্যস্ত রান্নাঘরে
খিচুড়ি সাথে ভাজাভুজি
দারুন মজা বাদলা দিনে
রাত্রে খাবো ফুলকো লুচি।
কিন্তু ওদের দুঃখ খুবই
যারা থাকে ওই ফুটপাতে
যতক্ষণ না বৃষ্টি থামে
ওরা ওভার ব্রিজের নিচে দাঁড়িয়ে থাকে।
পরিবার পরিচিতি
বাসবদত্তা গুড়িয়া, অষ্টম শ্রেণী,
নিউ-দিল্লি
বনি জেলি আমি দাদা থাকি সব এক ঘরে,
দিল্লিতে বাস মোর রাজধানী কয় যারে।
বনি জেলি সারমেয় খুবই প্রভু ভক্ত
সদা জাগ্রত ওরা চোর ঢোকা শক্ত।
জেলি যেন গরু এক খায় কাঁচা সব্জি,
ফলমূল দুধ মাছ সবেতে সমান রুচি।
বনি কালো কুচকুচে যেন এক ভল্লুক
আগ পারা লাল চোখ দেখে প্রাণ ধুকপুক।
নানা গাছে ছাদ ভরা, মাছ একুরিয়ামে
পাখি আছে খাঁচাতে ব্যালকনি ঠিক বামে।
আমি পড়ি ইস্কুলে দাদা কলেজেতে পড়ে
বাবা যায় ডিউটিতে জেলি বনি মা ঘরে।
ঠাম্মা দাদাই মোর বেঁধেছে স্বর্গে ঘর
দুই পিসি বিবাহিতা; এই মোর পরিবার।