বোয়াল মাছের ঝোল বিলাসি

সুমিতা ভান্ডারী নাথ,

কলকাতা

বোয়াল মাছ এমনই এক সুস্বাদু মাছ তুমি যেভাবেই হোক রান্না করো খেতে অসাধারণ লাগবে। আমি খুব ভালোবাসি বোয়াল মাছ ,তাও আবার বিলাসী। এটি একটি খুব সুস্বাদু মাছের রেসিপি। এটি ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। চলুন এবার রান্নায় আসা যাক-

উপকরণ-
৪ টুকরো বোয়াল মাছ,
১/২ টো পেঁয়াজ কুচোনো,
১টেবিল চামচ পেঁয়াজ বাটা,
১/৪ চা চামচ আদা বাটা,
১/৪ চা চামচ রসুন বাটা,
১/২ টো টমেটো কুচি,
স্বাদ মত নুন,
১/৪ চা চামচ হলুদ গুঁড়ো,
১চা চামচ ধনে গুঁড়ো,
১/২ চা চামচ জিরে গুঁড়ো,
১ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো,
১/৪ চা চামচ গোটা জিরে,
১ টা তেজপাতা,
২ টো কাঁচা লঙ্কা চেরা,
পরিমান মত ধনেপাতা কুচি,
পরিমান মত সর্ষের তেল রান্নার জন্য।

রান্নার নির্দেশ সমূহ-
প্রথম- মাছে নুন,হলুদ মাখিয়ে ১/২ ঘন্টা রেখেছি।
দ্বিতীয়- এবার তেল গরম হলে মাছ গুলো ভেজে তুলে নিয়েছি।
তৃতীয়- ওই তেলে তেজপাতা ও জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ভেজেছি। পেঁয়াজ হাল্কা গোলাপি হলে বাটা পেঁয়াজ দিয়েছি।
চতুর্থ- পেঁয়াজের কাঁচা গন্ধ গেলে একে একে আদা ও রসুন বাটা দিয়ে কষিয়েছি। টম্যাটো কুচি দিয়ে আর ও কিছুক্ষণ কষতে হবে। টম্যাটো মিশে গেলে বাকি মশলাগুলো এক এক করে দিয়ে কষিয়ে কাঁচালঙ্কা চেরা, নুন দিতে হবে। নেড়ে চেড়ে আন্দাজ করে গরম জল দিতে হবে।
পঞ্চম- ঝোল ফুটলে মাছ দিয়ে ফুটিয়ে ধনেপাতা কুচি ছড়িয়ে আঁচ থেকে নামিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলেই তৈরী বোয়াল মাছের ঝোল বিলাসি। চলুন এবার গরম ভাতের সাথে পরিবেশন করি।