কীসের বৃক্ষ রোপন

আহেদা খাতুন,

তারকেশ্বর, হুগলী

যখন শান বাঁধানো ফাটল থেকে জন্ম নিই
যখন একটু বাঁচার চেষ্টা করি,
তখন তোমরা ছিঁড়ে ফেল আমাকে
বিলাসিতার জন্য বৃক্ষরোপণ
আমি কী অনাহারী?
কত সুন্দর বাহার করে‌
মাটি দিয়ে বসাও,
আবার তো ঘাসুড়ে এনে
আমাকে ছাঁটাও।
আমি বৃক্ষ, আমি আগাছা,
চোখের ভালো লাগা সবুজ আমি,
তবুও নামী , দয়ালু, সামাজিক দেখানোর জন্য
আমি নিমেষে কীভাবে হয়ে যায় দামি?