দোল পূর্ণিমা
আশীষ কুমার চক্রবর্তী,
যাদবপুর, কলকাতা
আবিরের রঙে আজকে সকাল
পূবের আকাশ হলো লালে লাল।
বসন্তের এই আজ সমীরণে
রঙীন আলো জ্বলুক প্রাণে।
মোর ভালবাসা উজার করে
ভরে দিতে চাই রঙীন রঙে
তোমরা যারা আছো বহু দূরে
ভালবাসার আবির দিলাম ভরে।
যে বাঁশির সুরে ভালবাসাতে
ভুবন পাগল হয়ে
প্রেমের টানে তোমার চরণে
পড়ত লুটায়ে।
সকল প্রাণে সুরের ছোঁয়ায়
দোলের রঙীন রঙে
আমার সুরের সাতটি রঙে
ঝরে পড়ুক গানে।
সেই সাতটি রঙের ছোঁয়ায়
খেলব হোলি সুরে
আনন্দে ছড়িয়ে দেব
সকল হৃদয় জুড়ে।