সেদিন- এদিন

স্বর্নেন্দু সাহু,

নিউ-দিল্লি

আমার কাঁথি নতুন আজও আমার এ হৃদয় পরে,
তোমার কন্টাই আর্টিফিশিয়াল সাজে আধুনিকতা ধার করে।

আমার কাঁথি স্বাধীনতা পেতে কত বীরের মৃত্যু বরন,
তোমার কন্টাই ইন্ডিপেন্ডেন্স ডে তে করে পতাকা উত্তোলন।

আমার কাঁথি কাজু বাদাম ভরা ভোরের শিউলি টগর ফুল,
তোমার কন্টাই ট্যারেস জোড়া টবে ফোটে বকুল।

আমার কাঁথি সবুজে মোড়া কোথাও বা গরুর গাড়ি,
তোমার কন্টাই কংক্রিট জোড়া ট্যাক্সি বাসের ছড়াছড়ি।

আমার কাঁথি ভুরিভোজ দিনে আর মুড়ি থাকে সাঁঝে,
তোমার কন্টাই বাঁচে চাউমিনে পিৎজা বার্গারের মাঝে।।