গাছ লাগাও প্রাণ বাঁচাও
রাকা নাথ,
কলকাতা
রেবতি মন্ডলের বাড়ি রুবীতে। তার বাবা মা ও ভাই আছে। সে দেখছে যে, তার
পাড়ায় লাইন ধরে গাছের পর গাছ কাটা হচ্ছে।
এখানে একটি কথা বলে রাখি, মেয়েটি রুবী বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণীর
ছাত্রী। সে ঠিক করলো যে, এই ঘটনা তার স্কুলের বন্ধু বান্ধব ও তার স্যার
এবং আন্টিদেরকে জানাবে। সে তার মাকে বলল, "মা, এই যে গাছের পর গাছ কাটা
হচ্ছে এটা কী ঠিক? "
মা বলল, " কেনো রে?" রেবতি বলল, "মা, আমাদের আন্টি এবং স্যারেরা বলেছেন
যে, " এই যে চারিদিকে এতো গাছ কাটা হচ্ছে, তার যতটা পারি কমাবো এবং
উপযুক্ত ব্যবস্থা নেবো। "
ওর মা বলল, "থাক না, এই সব ঝামেলায় যাওয়ার কোনো দরকার নেই। তুই তো জানিস
আমি তোর বাবা আর আমাদের পাড়ার অনেকেই বারণ করেছিল, কিন্তু কিছু কি হলো?
উল্টে হুমকি দিলো।
তখন ওর বাবা বললেন, " থাক না, মেয়ে যখন বলছে, ওর স্কুলের মেয়েরা ছেলেরা
আর স্যার ও ম্যামেরা মিলে আইনি ব্যবস্থা নেবে। তা নিক না। আমরা তো আছি।
তুমি অতো ভয় পেয়ো না।
রেবতি বলল, "মা, তাহলে আমি আমার স্কুলের স্যারেদের কাছে কালই ফাইনাল
খবরটি জানিয়ে দিই। আর মা জানো, একটা গাছ আমাদের কতটা উপকার করে। গাছ
আমাদের অক্সিজেন দেয়, ছায়া দেয়, ফল, ফুল দেয় আর ঝড় ও বন্যার হাত
থেকে রক্ষা করে।
রেবতির বাবা বললেন, " এই যে কিছুদিন আগে 'রেমাল ঘূর্ণিঝড়' হলো,
সুন্দরবনের গাছ গাছালি গুলি তো আমাদের রক্ষা করলো। নয়তো আমাদের বিশাল
বিপদ হতো।
ওর মা বলল, "সে জানি, আমরা বুঝিও। কিন্তু, আর কেউ কি বুঝবে? "
ওর বাবা বললেন, "তোরা যা করবি, খুব সাবধানে করবি। আমরা যে রাজি আছি, তা
তোর স্যারকে অতি অবশ্যই জানিয়ে দিবি। "
রেবতি শুক্রবার দিন স্কুলে গিয়ে তার স্যার এবং ম্যামেদের মধ্যে যিনি
সবচেয়ে বড় মানে হেডস্যার। ওনার নাম 'পরিতোষ শর্মা'। ওনার কাছে রেবতি
তার বন্ধু বান্ধবকে নিয়ে ওদের মতামত জানালো।
রেবতির চার বন্ধু তাদের নাম, আকাশ, শর্মিষ্ঠা ও পায়েল। আকাশ বলল, "রেবা,
এই গাছ কাটা নিয়ে আমরা যে মিছিল করবো সেটা কবে? "
রেবতি বলল, "সেই কথা আমি স্যারকে বলেছি, স্যার কবে হবে সেটা বলে দেবেন"।
আকাশ বলল, " ঠিক আছে। "
🌳🌳🌳🌳🌳🌳
ক্রমে পয়লা জুলাই এলো পরিতোষ বাবু রেবতি এবং ওনার স্কুলের আর ও ছাত্র
ছাত্রীকে ১০ই জুলাই মিছিল হওয়ার খবর দিলেন।
১০ই জুলাই
বুধবার দিন ওর স্কুলের সব ছাত্র ছাত্রীদের মধ্যে রেবতি, আকাশ ,
শর্মিষ্ঠা, শ্রেয়া ও পায়েল এরা মিছিলে স্যারেদের সাথে যুক্ত হলো। আর
বাদবাকিরা নাচ, গানে অংশ গ্রহণ করলো। রেবতি তার বন্ধু বান্ধব দের এবং
স্যারেদের নিয়ে বোসপুকুর পর্যন্ত এলো। মিছিলে স্লোগান হচ্ছিল, "গাছ
লাগাও প্রাণ বাঁচাও। "
🌳🌳🌳🌴🌴🌴
বোসপুকুর শীতলা মন্দিরে এসে ওরা মিলিত হলো অন্যান্য স্কুলের সঙ্গে।
সেখানে পুলিশের লোকেরা উপস্থিত ছিলেন। সবাই মিলে ঠিক করল যে, কোনো প্রকার
গাছ কাটা যাবে না। গাছ যদি কাটে আট হাজার টাকা জরিমানা দিতে হবে। এবং
তাদের জেল হেফাজত ও হতে পারে।
এই ঘটনার পর থেকে ওদের এলাকায় গাছ কাটা বন্ধ হলো। কারণ যারা গাছ কাটতো,
তারা এবার ভয়ে পেয়ে গেলো।
🌴🌴🌴🌴🌴🌴