হোলি
বাসবদত্তা গুড়িয়া,
নিউ-দিল্লি
হোলি মানে রংয়ের খেলা
অনেক মজা করা
হোলি মানে দোলযাত্রা
আবির গালে ভরা।
হোলি মানে বসন্ত
রঙে রঙিন আকাশ
হোলি মানে ফুলের গন্ধে
মন মাতানো বাতাস।
হোলি মানে ফাগুন মাস
ন্যাড়া গাছে সবুজ কুঁড়ি,
হোলি মানে শিমুল পলাশ
ডালের পরে ভুরি ভুরি।
হোলি মানে রং এর মেলা
বাগান জুড়ে ফুলে ফুলে
খাচ্ছে মধু প্রজাপতি
রঙিন ডানা দুটি মেলে।।