জয়তু কবিতা
সৌমেন্দ্র দত্ত ভৌমিক ,
কলকাতা
ছেদহীন! পূর্ণচ্ছেদের মায়া এ দেশ ছেড়ে
অন্য কোথাও বাসা গড়ে।
কবিতার তাতে কিঞ্চিৎ ব্যথা অন্তত নেই, বরং তৃপ্ত।
স্বয়ং মানুষটির দয়া -মায়া, বাঁচার সংসার
এমনকি ছন্দহীন চলাফেরা,
বিপুল শক্তিমত্ততায় দন্ডায়মান।
নিরেট সোনায় মোড়া এই প্রবল উৎসে
অজানা তথ্যাদি বেশ টানটান,
ক্লান্তিতে মরে না কবিতার ঘর-গেরস্থালী ,
টুকরো মন কষাকষি অথবা
একটানা অবিচ্ছেদ্য পাগলামী।
সত্যিই অপূর্ব ছেদহীন।
পূর্ণচ্ছেদ ধারে কাছে আসে না কোনদিন।।