কবিতা

ঝর্ণা সরদার,

নিউ-দিল্লি

কবিতা আমার প্রশান্ত দিন সুনীল আকাশ,
কবিতা আমার দিন যাপনের মলয় বাতাস।
কবিতা শরীর সম্প্রীতি আর চেতনা আনুক,
কবিতা শরীরে জ্ঞানের মশাল জ্বলুক জ্বলুক।

কবিতা বিদ্রোহী হোক নির্যাতনের মন্ত্র পড়ুক,
কবিতা মুখোশধারী রাজতন্ত্রের মুখোশ ছিঁড়ুক।
কবিতা হোক গোধূলী বেলা সদ্য গোলাপ,
কবিতা আমার দিন যাপনের তান ও আলাপ।