জীবন চক্র

অর্ঘ্যদীপ গুড়িয়া ,

নিউ-দিল্লি

ছোট্ট শিশু শুয়ে থাকে কেবল মায়ের কোলে,
মাস দুয়েককে উপুড় হয় বুক ঘসে চলে।

পাঁচ-ছ মাসে হামাগুড়ি বছর ঘুরে হাঁটে
ব্যস্ত জীবন দুরন্ত বেগ তারপর সে ছোটে।

ছুটতে ছুটতে স্কুল কলেজ ছুটতে ছুটতে অফিস
ঘর সংসার ছেলে-পুলে ষাট টি বছর ফিনিশ।

আবার হাঁটে ধীরে ধীরে জরায় যায় নুয়ে
হামাগুড়ি বুকে হাঁটা সবশেষে যায় শুয়ে।

শোয়া দিয়েই জীবন শুরু শোয়া দিয়েই শেষ
হাঁটা ছোটা আবর্তময় জীবনচক্র বেশ।।