কথাকলি
স্নিতিকা বিশ্বাস,
সোনারপুর, কোলকাতা
পিপি তোমায় বলছি আমি
মিস্টি আমার ডাক নাম।
কোলকাতাতে বাড়ি আমার
সোনারপুর আমার ধাম।।
দাদাই ডাকে মিস্টিপরী বলে
স্নিতিকা আমার নাম।
ঠাকুরদা ডাকে রাধারাণী বলে
মা ডাকে মাম্মাম।।
ঠাম্মি ডাকে নোনতাই বলে
বাবা ডাকে বাবাই।
প্রত্যেকে আমার নাম রেখেছে
ভালবেসে সবাই।।
আমায় যদি ভালোবাসো
এসো আমাদের বাড়ি।
নইলে তোমার সাথে আমার
সারাজীবন আড়ি।।
গান গাইতে পারি আমি
শুনবে নাকি তুমি।
তোমার জন্য কবিতা ও
বলতে পারি আমি।।
আমি পারি বাংলা গান
হিন্দি ও তার সাথে।
ইংরেজিটা গাইতে আমার
খুবই ভালো লাগে।।
শুনবে নাকি একটা গান
আমার মিষ্টি মুখে।
শুনলে তোমার মন ভরবে
থাকবে খুবই সুখে।।
নাচতে পারি গাইতে পারি
খেলতে পারি হেঁসে।
পড়তে বললে ঘুম এসে যায়
আমার দুচোখে শেষে।।
মাম্মাম শেখায় ছড়া ও পড়া
দাদাই শেখায় গান।
আমার গান শুনলে তোমার
জুড়িয়ে যাবে প্রান।