গন্ধরাজ কাতলা

সুমিতা ভান্ডারী নাথ,

কলকাতা

কাতলা কালিয়া তো প্রায়ই খান। এবার ট্রাই করুন গন্ধরাজ কাতলা। মধ্যাহ্ন ভোজে মাছ ছাড়া চলে না বাঙালির। বাজারে গেলেই থলি ভরে মাছ কেনা চাই চাই। রোজ রোজ ইলিশ,পাবদা চিতল,না হলেও রুই কাতলা কিন্তু বাঙালির নিত্যদিনের সঙ্গী। সাধারণত ঝোল ঝাল কালিয়া দই মাছই হয়ে থাকে। তবে সব সময় তো আর একই পদ খেতে ভালো লাগে না। সাদ বদল করতে এবার বানিয়ে ফেলুন গন্ধরাজ কাতলা। দেখে নিন রেসিপি।


গন্ধরাজ কাতলা তৈরীর উপকরণ-

1) পাঁচ থেকে ছটি কাতলা মাছের পিস।
2) দুটি মাঝারি সাইজের পিঁয়াজ কুচানো।
3) এক চামচ রসুন বাটা।
4) এক চামচ কাঁচা লঙ্কা বাটা।
5) কয়েকটা কাঁচা লঙ্কা চেরা।
6) এক চামচ গন্ধরাজ লেবুর রস।
7) কয়েকটা গন্ধরাজ লেবুর পাতা।
8) পরিমাণ মতো সরষের তেল।
9) হলুদ গুঁড়ো সামান্য
10) নুন স্বাদমতো
11) পাতিলেবু গোল গোল করে কাটা তিন থেকে চারটি।


গন্ধরাজ কাতলা তৈরীর পদ্ধতি-

1) প্রথমে মাছগুলি ভালো করে ধুয়ে নিন। তারপর মাছের পিসগুলি রসুন বাটা, লেবুর রস, কাঁচা লঙ্কা বাটা আর নুন মাখিয়ে রেখে দিন আধ ঘন্টার মত।

2) এবার কড়াইতে তেল গরম করে মাছগুলো ভেজে নিন।

3) ওই তেলেই পেঁয়াজ কুচি কাঁচালঙ্কা চেরা আর রসুন বাটা দিয়ে কষিয়ে নিন।

4) তারপর হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর স্বাদমতো নুন দিয়ে মসলা কষাতে থাকুন।

5) মসলা থেকে তেল বেরিয়ে এলে হাফ কাপ মতো গরম জল দিন। ঝোল ফুটে উঠলে ভাজা মাছগুলি দিয়ে কিছুক্ষণ রান্না করুন।

6) তারপর লেবু পাতা ছিড়ে দিয়ে দিন এক দুই মিনিট ঢাকা দিয়ে রান্না করুন।

7) এবার গ্যাস বন্ধ করে লেবুর টুকরো গুলি দিয়ে দিন। আরো দশ মিনিট এভাবে রেখে দিন ঢাকনা দিয়ে।

8) এবার ঢাকনা খুলে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন গন্ধরাজ কাতলা।