কোলাহল
অঞ্জনা দত্ত কুন্ডু,
কলকাতা
প্রকৃতি এবং মানুষের শব্দ উভয় ই আমাদের জীবনে গুরুত্বপূর্ণ। প্রকৃতির
শব্দ আমাদের মানসিক চাপ কমাতে, মনোযোগ বৃদ্ধি করতে ও সামগ্রিক সুস্থতা
উন্নত করতে সাহায্য করে। অন্যদিকে মানুষের কোলাহল বা শব্দ আমাদের সামাজিক
সম্পর্ক তৈরি করতে, জ্ঞান অর্জন করতে এবং সংস্কৃতি বিনিময় করতে সাহায্য
করে। তবে অতিরিক্ত শব্দ আবার শব্দ দূষণ ঘটায়। সুতরাং প্রকৃতি এবং
মানুষের শব্দ উভয় ই আমাদের জীবনে গুরুত্বপূর্ণ।যেমন 2020সালের মার্চ
মাসে কোভিড নামক একটি অসুখ এল, তখন রাস্তাঘাটে কোনো মানুষ ছিল না। ট্রেনে
সিটে লোকজন ও বিক্রেতাদের কোলাহল নেই। রাস্তায় প্রতিটি মানুষের মুখে
মাস্ক। চারিদিকে মৃত্যুপুরী। তখন আমাদের মনে হয়েছিল চারদিক অন্ধকার
জনশূন্য।2022 সালের 7ই ফেব্রুয়ারী পর্যন্ত অসুখটা অতিবাহিত হয়েছিল।
সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে ভোরের পাখির কলকাকলিতে ঘুম ভাঙ্গা,আবার সূর্য
অস্তমিত হওয়ার পর পাখিরা যেমন গল্প করতে করতে বাসায় ফিরে যায়।মানুষ ও
ক্লান্ত হয়ে নানারকম কোলাহলের মধ্যে দিয়ে এক সময় ঘুমিয়ে পরে।
পৃথিবীতে শব্দ অথবা সাউন্ড ও কোলাহল খুব ই গুরুত্বপূর্ণ।