লাজাগ্না / লাজান্যা
আত্মদীপ মন্ডল,
নবম শ্রেণী, অ্যানি বেসান্ত স্কুল, ডায়মন্ড হারবার দক্ষিণ 24 পরগনা
নমস্কার 🙏আমি এসে গেছি আপনাদের শখের রাঁধুনী, মিনি সেফ আত্মদীপ 😀
রোজ রোজ সকালের জলখাবারে অথবা স্কুলের টিফিনে কিংবা স্কুল থেকে ফিরে
ব্রেড বাটার খেতে কি আর ভালো লাগে! তাই আজকে একটু অন্যরকম করে ব্রেড
বাটার খাব। চলুন তবে শিখে নিই আমাদের চিরকালের চেনা পরিচিত ব্রেড বাটারের
একটা দুর্দান্ত রেসিপি। এটা কিন্তু আদৌ আমাদের দেশি রান্না নয়, একটা
বিদেশি রেসিপি😃
উপকরণ লাগবে..
স্লাইস পাউরুটি,
ক্যাপসিকাম,
টমেটো,
গাজর,
পিঁয়াজ,
চিস,
মাখন,
লঙ্কা..
টমেটো সস..,
যদি সম্ভব হয় হোয়াইট সস.. বানিয়ে নিতে পারো (এক কাপ দুধে অল্প নুন
চিনি..তিন টি স্পুন ময়দা.. ঢিমে আঁচে নাড়তে নাড়তে একটা সময় সসের মতো গাঢ়
হয়ে যাবে..)
1. সমস্ত সব্জি গুলো কেটে হালকা নুন দিয়ে নেড়ে চেড়ে নাও,
2. সব পাউরুটি গুলো বেলন দিয়ে পাতলা করে বেলে নাও,
3. এবারে একটা প্লেটে পাউরুটি গুলোর একটা লেয়ার কোরো, তারউপর চিস দিয়ে
তারপরের আরেক লেয়ারে রুটি দিয়ে তারউপরে সব্জি (অবশ্যই গরম গরম.. কারণ এই
গরমেই চিস গলে যাবে )
তার উপরে আবার এক লেয়ার রুটি দিয়ে তারউপরে হোয়াইট সস, টমেটো সস.. চিস
দিতে হবে..বাহারি নাম লাজাগ্না তৈরি,তারপরেই কেটে কেটে মুখের ভিতরে দিয়ে
দাও..😍
চোখ বন্ধ করে আমেজিং টেস্ট নাও😋
এখানে একসাথে অনেক রুটির দিয়ে লেয়ার করেছি.. আমরা একটা একটা করে রুটির
লেয়ারও করতে পারি কিন্তু..তবে অবশ্যই বেলা পাতলা রুটি 😊