মায়ের ভালোবাসা

রোহন শেখ ,

চতুর্থ শ্রেণী, বিনয়নগর বেঙ্গলি স্কুল, নিউ দিল্লি

তোমার হাসি জোছনার আলো
তোমার চোখে শান্তি ভরা,
তোমার কথায় মনের খেলা
তোমার ছোঁয়ায় সুখের ধারা।
তুমি আছো তাই তো আমি
তোমায় নিয়ে বেঁচে থাকি,
তোমার পথে চলতে চাই
তোমার স্বপ্ন আঁকতে চাই।
তোমার প্রেমে হারাই আমি
তোমার কাছে জুড়াই প্রাণ।