লুকোচুরি

অনিন্দিতা গুড়িয়া,

নিউ-দিল্লি

মেঘ বলছে- দাওগো ছুটি
এদিক সেদিক ঘুরে আসি,
গুরু গম্ভীর গোমড়া মুখে
আর তো থাকতে নারি।
বৃষ্টি বললে- তবে আমায়
দাও গো বিদায়; চলি আমি-
অন্য কোনখানে, বাদল ঘোড়া চড়ি।

ঘুম ভাঙা চোখ মেলল আঁখি
শরৎকন্যা; কাশ শেফালী ফুটল,
ধানের ক্ষেতে করছে খেলা মৃদুল বাতাস
চুমছে শিশির দূর্বা ভূমি
পদ্ম বক্ষে ভ্রমর এসে জুটলো।

বাজলো মেঘের ছুটির ঘন্টা
বিদায় নিল বৃষ্টি,
হাসলো আকাশ সুনীলবরণ
রোদের সোনাঝুরি।
রোদ বললে তুলতুলি মেঘ
আয়না মোরা দুজনাতে সারাটি দিন
খেলব খেলা দুষ্টু লুকোচুরি।।