মাণকচু নারকেল বাটা
অঞ্জনা কুন্ডু (দত্ত),
গড়িয়া, কলকাতা
উপকরণ-
তিন শো গ্রাম মাণকচু,
মাঝারি সাইজের নারকেল অর্ধেক,
অল্প পরিমাণে কালো সর্ষে,
পরিমাণমতো লবণ,
আট থেকে দশ টা কাঁচালঙ্কা,
একটুখানি চিনি,
চার চামচ সর্ষে তেল।
প্রণালী-
কচুটা গ্রেট করে সম্পূর্ণ দুধ হাতে গ্লাভস পরে চিপে বের করতে হবে। এবার
মিক্সিতে অথবা শিলপাটায় বেঁটে,হাফ মালা নারকেল কুড়িয়ে, কাঁচালঙ্কা ও
সর্ষে বেঁটে, পরিমাণ মতো লবন ও একটু মিষ্টি দেওয়াও যায়। আবার না দিলেও
হয়। তারপর সব একসাথে মেখে অল্প পরিমাণে সর্ষের তেল ছড়িয়ে দিতে হবে।
এবার গরম ভাতে প্রথম পাতে সবার সাথে একসঙ্গে খেতে হবে।এই বাটাতে কোনো
রান্না করতে হবে না। স্বাদ টা মাখানোর উপর নির্ভর করবে। ছুটির দিনে করে
খেয়ে দেখুন।