মানবের প্রতি বার্তা
প্রসেনজিৎ দাস,
ঘাটাল, পূর্ব মেদিনীপুর
তুমি আর আমি দুই হৃদয়, ভিন্ন রঙে গাঁথা,
একই বৃক্ষের ছায়ায় বাঁধা ভালোবাসার কথা।
গায়ে নীল, মুখে সোনা রঙ নয় পরিচয়,
ভালোবাসা ছাড়া মানুষ আর কিছু নয়।
ধর্ম, ভাষা, জাতি, বর্ণ , সবই আড়াল,
যদি থাকে এই হৃদয় প্রেমের কাঙাল ।
বুকে যদি থাকে করুণা, চোখে যদি জল,
তবে সেই মানুষই সবার সেরা ফল।
একটি হাসি, একটি স্পর্শ, একটি কোমল বাণী,
দূর করতে পারে শত বছরের প্রাণী-বিভাজনী।
তুমি দেবতা, আমি ধরণী নয় কোনো দ্বন্দ্ব,
ভালোবাসাই হোক মানবতার চিরন্তন ছন্দ।
তাই বলি রাখো হাতটি অন্যের হাতে,
ভালোবাসা দাও, আর ভয় নয় কোনো জাতপাতের ঘাটে।
মানুষ হয়ে মানবতা ছুঁইয়ে দাও গগনে,
এসো একসাথে স্বপ্ন গড়ি এই সুন্দরতর ভুবনে।