মারিচ

কৌশিক সেন,

নিউ-দিল্লি

তুমিও সেদিন হরিণ হলে পারতে!

শতাব্দীভর হলুদ ছিল বন
মেঘ জমেছে, সেদিন শুভক্ষণ

সেই আঁধারে নশ্বরতা ছাড়তে।

সেদিন কিছু কম ছিল কি আলো
তবুওতো সেই বিদ্যুৎই চমকালো

যাওনি তবু ওদের করা নাড়তে!

সীতার মত শীতল ছিল মাটি
আলোয় মোড়া দেবীর শীতলপাটি

পারলে না’তো সেথায় ঘাঁটি গাড়তে!

বিষক্ষয়ে পার হয়ে যায় দেহ
তিরের ফলায় অজানা সন্দেহ

পারবে না আর স্বর্ণমৃগ মারতে!!