স্পাইসি চটপটা স্যুইট কর্ন চাট
সুস্মিতা ভান্ডারী,
কসবা, কলকাতা
ভুট্টা পুড়িয়ে তো আমরা খেয়েই থাকি কিন্তু সুইট কর্নের স্বাদের সঙ্গে
যদি মিশে যায় একটু টক তার সাথে পেঁয়াজ,টম্যাটো আর চাট মশলার স্বাদ
তাহলে কেমন লাগবে জানতে হলে একবার অবশ্যই বানিয়ে দেখুন সুইট কর্ন চাট
মাত্র ১৫ মিনিটে। সন্ধে বেলায় চটপটা খাবার জন্য একেবারে উপযুক্ত। আজ আমি
তোমাদের সাথে একটি অন্য রকমের চাট রেসিপি শেয়ার করছি.. দেখো তোমাদের কেমন
লাগে।
উপকরণ-
২ কাপ ভুট্টা দানা/ ২ প্যাকেট স্যুইট কর্ন
১ টি পেঁয়াজ কুচি
১টি টম্যাটো কুচি
১ টেবিল চামচ কাঁচা লঙ্কা কুচি
১/২ চা চামচ জিরে গুঁড়ো
১/২ চা চামচ ধনে গুঁড়ো
১ টেবিল চামচ ধনেপাতা কুচি
১ টেবিল চামচ পাতিলেবুর রস
স্বাদ অনুযায়ী লবণ
১/৪ চা চামচ বিট লবণ
১/২ চা চামচ চাট মশলা
রান্নার নির্দেশ সমূহ-
১। প্রথমে একটা পাত্রে ২ কাপ জল আর ১/২ চা চামচ নুন দিয়ে জলটা সামান্য
গরম হলে স্যুইট কর্ণ গুলো ঢেলে দিয়ে ৩ মিনিটের জন্য সেদ্ধ করে নিতে
হবে।
২। এবার কর্ণ গুলো একটা ছাঁকনিতে ছেকে নিতে হবে।
৩। এরপর একটা পাত্রে সেদ্ধ করে রাখা কর্ণ, টমেটো কুচি, পেয়াজ কুচি, লঙ্কা
কুচি, বিট লবণ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, চাট মশালা, পাতিলেবুর রস, নুন
আর ধনেপাতা কুচি দিয়ে সব উপকরণ গুলো একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে পরিবেশন
করুন।