মিথ্যা কথা
অঞ্জনা কুন্ডু দত্ত ,
কলকাতা
স্কুলে যাওয়ার পথে কোনো কোনো দিন শরীর টা ভালো থাকে না, পাস দিয়ে
প্রাক্তন ছাত্রছাত্রীরা জিজ্ঞাসা করে আন্টি কেমন আছেন?এক গাল হেসে বলতে
হয় ভালো আছি রে। আমাকে যে কতটা মিথ্যা কথা বলতে হলো সেটার খবর কে রাখবে।
আমার বাবাকে ডাক্তার হাসপাতাল থেকে ছাড়ার পর বলে দিলেন, আপনার বাবা যা
যা খেতে চায় খাওয়াবেন। ওনার কোনো ওষুধ নেই।কারন ওনার পেটে র পাথরের পাশ
থেকে ঘা হয়ে গেছে।ওটা ছড়িয়ে পড়েছে।ওই গল্ড ব্লাডারে পাথর অপারেশন
করলে এখুনি মারা যাবেন। বাবা কে বাড়িতে নিয়ে আসতে ই মা জিজ্ঞাসা করলো
তোর বাবাকে কোনো ওষুধ দেয়নি? আমি বললাম না। বাবা এমনিতেই ঠিক হয়ে যাবে
ডাঃ বলেছেন। তা না হলে মাকেও ভালো রাখা যাবে না। মনে মনে ভাবলাম মিথ্যা
কথা তো বলতেই হলো । সত্যি টা বলতেই পারি নি যে বাবাকে ডাক্তার জবাব দিয়ে
দিয়েছেন।