মুরগির বাটি চচ্চড়ি
সুস্মিতা ভান্ডারী কর,
বালিগঞ্জ, কলকাতা
বাটি চচ্চড়ি তো অনেকেই খেয়েছেন কিন্তু মুরগির বাটি চচ্চড়ি সেটা কি
খাওয়া হয়েছে ? না খাওয়া হয়ে থাকলে কিন্তু সেই রেসিপি আজকে আপনাদের
জন্য আমার হেঁসেলে। যতটা সুস্বাদু ততটাই লোভনীয়। যদিনা এখনো পর্যন্ত
খেয়ে থাকেন প্লিজ একবার বানিয়ে ফেলুন "মুরগির বাটি চচ্চড়ি"। আমার মনে
হয় আপনাদের ভীষণ ভালো লাগবে।
✓রেসিপি হাইলাইট
*খুব কম সময় লাগে।
*বাড়িতে থাকা উপকরণ দিয়েই তৈরি করা যায়।
*খেতেও খুব সুস্বাদু।
✓উপকরণ:-
মুরগির মাংস (ছোট টুকরা করা): ৫০০ গ্রাম
আলু (ছোট টুকরা করা): ২টি
পেঁয়াজ কুচি: ২টি (বড়) মোটা মোটা করে কাটা
আদা বাটা: ২ টেবিল চামচ
রসুন বাটা: ২ টেবিল চামচ
শুকনো লঙ্কা: ১-২ টি (প্রয়োজন হলে)
চেরা কাঁচা লঙ্কা: ১-২ টি (স্বাদানুয়ায়ী)
হলুদ গুঁড়ো: ১/২ টেবিল চামচ
সর্ষের তেল: ৩ টেবিল চামচ
নুন: স্বাদমতো
টমেটো: ১টি (লম্বা সরু করে কাটা)
ধনে পাতা কুচি (যদি বাড়িয়ে থাকে)
লেবুর রস- 2 টেবিল চামচ
✓প্রণালী:-
১) একটি পাত্রে মুরগির মাংসগুলো নিয়ে তাতে নুন ও লেবুর রস দিয়ে ভালো
করে মাখিয়ে ১০ মিনিট রেখে দিন।
২) এবার একটি পাত্রে নুন লেবু মাখানো মাংসের টুকরো, ছোট ছোট করে কেটে
রাখা আলু টুকরো, পেঁয়াজ কুচি, লম্বা সরু করে কেটে রাখা টমেটো, আদা বাটা,
রসুন বাটা, চেরা কাঁচা লঙ্কা,
শুকনো লঙ্কা (প্রয়োজন হলে), স্বাদ মতো নুন আর দুই টেবিল চামচ সর্ষের তেল
দিয়ে সব একসঙ্গে ভালো করে মেখে আধ ঘন্টা রেখে দিন।
৩) এরপর কড়াইতে সব মিশ্রণটি ঢেলে আঁচ একদম কম করে ঢাকনা দিয়ে ফুটতে
দিন। মনে রাখবেন যতক্ষণ না মাংস দিয়ে জল বেরোচ্ছে, ততক্ষণ ভালো করে
কস্তে দিন। এরপর প্রয়োজন অনুযায়ী সামান্য জল দিন।
৪) এভাবেই মাংস আলু টমেটো পিঁয়াজ সব সেদ্ধ হওয়া অব্দি ঢাকনা দিয়ে রেখে
দিন। ঢাকনা খুলে ধনে পাতা কুচি দিন (যদি বাড়িতে থাকে)। সবশেষে ১ টেবিল
চামচ সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে ঢাকনা দিয়ে আঁচ বন্ধ করে ১০ মিনিট
রেখে দিলেই তৈরি মুরগির বাটি চচ্চড়ি। এরপর গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন
মুরগির বাটি চচ্চড়ি।
আশা করছি সকলের মন কারবে।