নৈহাটি ভ্রমণ
রাকা নাথ,
কলকাতা
নৈহাটিতে আমার বুম্বা কাকার বাড়ি। বুম্বা কাকা আমাদের আত্মীয় হন। ওদের
বাড়িতে একটি শ্রাদ্ধের অনুষ্ঠান ছিলো। ওরা সেই অনুষ্ঠানে প্রথমে বাবা ও
মাকে নিমন্ত্রণ করেছিলেন। আমি মাকে বললাম, " মা,অনেকদিন দেখাও হয় না।
'বড়ো মাকে' দেখা ও হয় না। এছাড়া মাকে দেখার জন্য আমার মনটা টানছে। "
তখন মা বললেন, " ঠিক আছে, তুই আমাদের সাথে চল। " তখন মা আমার যাওয়ার কথা
টি বাবাকে জানাতে বাবা বললেন " ঠিক আছে যখন আমরা গাড়িতে যাচ্ছি, তাহলে
মেয়েও চলুক আমাদের সাথে । " আমরা সবাই মিলে সকাল ৮.৩০ এর মধ্যে আমাদের
বাড়ির সামনে থেকে গাড়িতে উঠলাম। আমাদের গাড়ি দুপুর ১১.৪৫ এর মধ্যে
নৈহাটির 'বড়োমার মন্দিরের 'সামনে পৌঁছে গেলাম। আমরা ওখান থেকে মায়ের
জন্য একটি বড়ো জবা ফুলের মালা ও ডালা নিলাম। তারপর আমরা পুজো দেওয়ার
জন্য লাইনে দাঁড়ালাম। বুম্বা কাকা আমাদের নিয়ে আসার জন্য মন্দিরে
গেছেন। আমরা ভালো ভাবে মাকে দর্শন করলাম ও পুজো দিলাম।
পুজো দিয়ে আমরা গাড়ি নিয়ে বুম্বা কাকার বাড়ির সামনে পৌঁছে গেলাম।
ওখানে আমার টুসি পিসি বলে এক পিসি আছেন তিনি আমাদের খুব আদর যত্ন করলেন;
জল মিষ্টি খেতে দিলেন। ঠাকুমা মানে বুম্বা কাকার মা আমাকে একটি শাড়ি
দিয়েছিলেন। ওখানে আমার দাদুও ছিলেন। তার সাথে কিছু সময় কাটালাম। আমার
খুব ভালো লাগলো।
যাইহোক ওদের বাড়িতে একটু বিশ্রাম নিয়ে অনুষ্ঠান বাড়িতে গেলাম। সেখানে
অনেক পরিচিত লোকের সাথে দেখা হলো। ওদের সাথে গল্প করে সেই দিনটা ভালো করে
কাটালাম। ঐদিন দুপুরে আনুষ্ঠান বাড়ি খেয়ে বিকেলের দিকে বাড়ি চলে
এলাম।