পিতৃপক্ষ
কাজল মৈত্র,
রানাঘাট
পুজো কি শুধুই অপেক্ষা
আনন্দ যজ্ঞের অবগাহন
ঢাকির ঘরে কি জ্বলছে বাতি
পিতৃপক্ষ কি রাত দখলের লড়াই
গঙ্গা তর্পনের শান্ত বারিপাত ,
পুজো এক সুখের ব্যাকরণ
শ্রমিকের হাতে ঘামের উপকরণ
উচ্ছল মায়া প্রগলভ কথা
পুজোতে ভেসে চলে প্রেমের ব্যাকুলতা ,
অথচ যাদের হাতে গড়ে ওঠে উৎসব
তারা হয়ে পড়ে উপেক্ষিত
অলস সময় কাটায় সমাজের এক কোণে ।