আজকে প্রাণের হোলি

সুস্মিতা ভান্ডারী কর,

বালিগঞ্জ, কলকাতা

আজকে প্রাণের হোলি
আয় করি মাখামাখি রং-গোলা রাঙা জলে,
সারা বেলা চলে খেলা ভেদাভেদ সব ভুলে।
আজকে দোলের দিনে, রাঙা পথ নেব চিনে।
ঘুচে যাবে, মুছে যাবে, যত কিছু মন্দ দোলের আনন্দে।

প্রাণের নিবিড় কোণে, রং ছিল সুগোপনে
সেই রঙে মেখে দেবো, প্রীতির সুগন্ধ।
আয় বিশু আয় হারু, ভয় নেই আজ কারু,
হৃদয়ের দ্বার কেউ, রাখব না বন্ধ।

স্বার্থের বোঝা নিজে যারা আছে অন্ধ,
দেব আজ চোখ খুলে হোলির এ রং ঢেলে।