প্রেম চিহ্ন
কাজল মৈত্র,
রানাঘাট
অমর প্রেম মুছে গেছে
সমুদ্র সমান দূরে
আমার ভালোবাসা অলস আক্রোশে
ঢেউ হয়ে ভেঙে পড়ে
ইচ্ছে করে স্পর্শ করার
ভালোবাসা জন্মদিনে
প্রেম চিহ্নে কাটবে আমার
একলা শূণ্যস্থানে ।