প্রদীপ জ্বালাও

শ্রীধর,

খড়্গপুর, পশ্চিম মেদিনীপুর।

কত না প্রদীপ পড়ে আছে,
নির্জনে, নিভৃতে, অন্ধকারে,
একবার যদি জ্বালাও তারে,
চারিদিক আলোয় দেবে ভরে।
অন্ধকার সব দূরে সরবে,
জ্বলন্ত প্রদীপের তেজে,
মুখ আর মুখোশের পার্থক্যটা,
চিনতে পারবে সহজে।

আবর্জনা সব জ্বলে পুড়ে যাবে,
প্রদীপের স্ফুলিঙ্গের রেশে,
উষ্ণতার জন্য অঙ্কুরোদ্গম ও হবে,
শস্যশ্যামলার বেশে।
শত শত প্রদীপ জ্বলবে যখন,
সবার মনের গহনে,
দিশারী হবে আলোর শিখা,
মানবতা ও থাকবে যতনে।