প্রজাপতি
অনিন্দিতা গুড়িয়া,
নিউ-দিল্লি
ছোট্ট আমি রঙিন প্রাণী
ডানায় ডানায় রঙ
ফুলের বুকের নেচে বেড়াই
কেউ কি যেন নাম ?
যখন থাকি ছোট্ট শিশু
শুঁয়োপোকা মোর নাম
সবুজ পাতা খাওয়া ছাড়া
নেই তো কোন কাম।
ডানা দুটি যেই গজিয়ে ওঠে
রূপ পাল্টাই ভাই
তখন শুধু উড়ে উড়ে
ফুলের মধু খাই।
হলদে সাদা নীল বেগুনি
আমি প্রজাপতি
যদিও আমি পোকা
তবু করি না কারো ক্ষতি।।