পুনরাগমনের প্রতীক্ষায়
শ্রীধর,
খড়্গপুর, পশ্চিম মেদিনীপুর
পূর্ণিমার চাঁদ প্রতীক্ষায় থেকে,
জানলায় কড়া নাড়ে,
চায় সোহাগ করতে,সোহাগে ভরাতে,
আমি হয়ে পড়ি নির্বাক, স্তম্ভিত।
'মৌনতাই সম্মতির লক্ষণ' - ধরে,
প্রবেশ করে সে শয়ন কক্ষে,
নিজের অপরুপ ছটা ছড়িয়ে,
আকৃষ্ট করে দেহকে,মনকে।
রাত্রির নিস্তব্ধতার মাঝে,
নিস্পলক দৃষ্টি থাকে,তার মোহময়ী রুপে,
আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে সে,
একান্তে উপভোগ করে চলে।
ভোরের আলোর আগমনে,
নিজেকে আলাদা করে নিয়ে,
সরে যায় ক্রমশ দূর থেকে দূরান্তরে,
প্রতিশ্রুতি দিয়ে যায় পুনরাগমনের।