রাত দখল

ঝর্ণা সরদার,

নিউ-দিল্লি

একটি শহরে আজ মধ্যরাত
একটি শহরে আজ লক্ষ লক্ষ
পায়ের আওয়াজ
একটি শহরে আজ মায়ের চিৎকার
একটি শহরে আজ বাবার চোখে ঘুম নেই
একটি শহরে আজ ভাইরা উদ্বিগ্ন

একটি শহরে আজ মধ্যরাত
একসাথে লক্ষ লক্ষ পায়ের আওয়াজ।

একটি শহরে আজ রাত দুপুর
একটি মেয়ে আজ হয়েছে খুন
তার চোখ রক্তাক্ত ছেঁড়া পা
সারা দেহে বাঘের আঁচড়
একটি শহরে আজ কাঁদছে মা
একটি শহরে আজ মধ্যরাত
লক্ষ লক্ষ পায়ের আওয়াজ।

কেউ পরেনি নতুন শাড়ি
কারো বা শুধু হাওয়াই চটি
ঠোঁট এ নেই লিপস্টিক
শরীরে নেই সুগন্ধী
নেই রঙ নেই কোন ধ্বজা
কোনো দোকান খোলা নেই
কেউ নেই জল দেওয়ার
শরীর থেকে চুঁইয়ে পড়েছে ঘাম
কন্ঠে প্রতিবাদ প্রতিবাদ ।
কারো হাতে মোমবাতি
কারো হাতে মশাল
কেউ বা মৌনতা নিয়ে
এগোচ্ছে পা এ পা এ
শরীর ক্লান্ত হয়ে আসছে
জিভ শুকিয়ে যাচ্ছে
তবু ও ওরা থামছে না
ওরা রাত দখল করবে
সেদিন মধ্যরাত 14th অগাস্ট।

একটা শহরে আজ মধ্যরাত
একসাথে লক্ষ লক্ষ পায়ের আওয়াজ।