শিশু
স্বর্ণেন্দু সাহু,
শিক্ষক, বিনয়নগর বেঙ্গলি স্কুল, নতুন দিল্লি
শিশু নিয়ে লিখি কত
ছোট গান ছড়া
কেউবা মায়ের ভয়ে
করে ফেলে পড়া।
কেউ আঁকে হিজিবিজি
কেউ গায় গান
ছোট ছোট মনে কত
ব্যথা অভিমান।
কেউ খুশি খেলা খেলে
কেউ কেঁদে মরে
মায়ের কাছে ধমক খেয়ে
বাবারে বায়না করে।
কেউ চায় রেলগাড়ি
কেউ লাল বল
না পেলে চোখ জুড়ে
ঝরে শুধু জল।
কেউ যায় মলে খেতে
কেউ ঘরে মুড়ি
কেউ খুশি ফাস্ট ফুডে
বাড়ে বাড়ুক ভুঁড়ি।
লেখাপড়ায় রুচি নেই
মোবাইলে মন
আরো মজা লাগে যদি
দেখে পোকেমন।
শিশুদের কত দাবি
কথা কত শত
লেখালিখি এই নিয়ে
করি অবিরত।।