সুস্থ থাকতে শিউলি পাতা

মনিকা পুরকাইত,

পোর্ট ব্লেয়ার, আন্দামান

ডায়াবেটিস থেকে বাতের ব্যথা, ব্রণ থেকে চুল পড়া! সব সমস্যার সমাধান করতে সক্ষম শিউলি পাতা ও ফুল! শিউলি ফুল ও শিউলি পাতার অনেক গুণ! স্বর্গের পারিজাতেই লুকিয়ে আছে সুস্থ থাকার চাবি-কাঠি!

শিউলি পাতার আয়ুর্বেদিক গুণাবলী অনেক। অতি অল্পতেই ঠান্ডাজনিত সমস্যায় ভুগলে খাওয়া যেতে পারে শিউলি পাতার রস। রোজ নিয়ম করে ২-৩ টি শিউলি পাতা ধুয়ে চিবিয়ে খেলে খুব সহজেই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।এই পাতায় রয়েছে অ্যান্টি-অক্সিডেন্ট ও অ্যান্টি-ইনফ্ল্যামেটারি উপাদান

ব্রণ দূর করতে বিশেষভাবে কাজ করে শিউলি ফুলের পাতা।কারণ এতে আছে অ্যান্টি অক্সিডেন্ট ও অ্যান্টি ইনফ্ল্যামেটারি গুণ। যা আমাদের ত্বকের ক্ষেত্রে বিশেষ উপকারী। এটি মুখের ব্রণ প্রতিরোধ করতে সহায়তা করে

বাতের ব্যথা কিংবা কোমর ব্যথা থেকে মুক্তি পেতে গেলে সারাদিনে ৩-৪ টি পাতা ভাল করে ধুয়ে গরম জলে ফুটিয়ে সেই জল ছেঁকে নিয়ে খালিপেটে দুবার খেলেই ব্যথায় আরাম মেলে।

ডায়াবেটিস নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা পালন করে থাকে এই পাতা। শিউলি ফুলের পাতা রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে রাখে।

শিউলি পাতার রস অল্প গরম করে খেলে কৃমির সমস্যা কমে।এছাড়া এই গাছের ছালের চূর্ণ সকালে ও বিকালে গরম জলে খেলে শরীরের বাড়তি মেদ ঝরে।

শিউলি ফুলের পাতা নারকেল তেলের সঙ্গে ফুটিয়ে নিতে হবে। এরপর পাতাগুলো ফেলে দিয়ে তেল সংরক্ষণ করতে হবে। এই তেল সপ্তাহে কয়েকবার ব্যবহারের ফলে মাথার চুল বাড়তে সাহায্য করে।

জ্বর হলে শিউলি পাতা ভালো করে ধুয়ে নিয়ে থেঁতো করে তার রস এবং সাথে অল্প মধু মিশিয়ে খাওয়ালে খুব সহজেই জ্বর কমে যায়। এছাড়া জ্বর হলে অনেক সময় মুখে খাবারের রুচি থাকে না, সে ক্ষেত্রে যেকোনো ভেজানো ডালের সাথে শিউলি পাতা বেটে অথবা বেসনের সাথে শিউলি পাতা কুচিয়ে বানানো শিউলি পাতার বড়া খেলে খুবই লাভ দায়ক হয়।